মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাচ ছাড়াই বদলে যাবে মোটরসাইকেলের গিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এই প্রথম মোটরসাইকেলে সংযুক্ত হলো গাড়ির গিয়ার। নতুন প্রযুক্তির এ বাইক তৈরি করছে অস্ট্রিয়ার কোম্পানি কেটিএম। এতে যুক্ত করা হচ্ছে অটোমেটেড ম্যানুয়াল গিয়ারবক্স (এএমটি)।

সম্প্রতি অস্ট্রিয়ার অটোমোবাইল কোম্পানিটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কিছুদিন পরেই ইতালির মিলানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইআইসিএমএ বাইক প্রদর্শনী। এই প্রদর্শনীতে পাঁচটি বাইক নিয়ে হাজির হতে চলেছে কেটিএম। বর্তমানে কয়েকটি বাইকের টেস্টিং চালাচ্ছে কোম্পানিটি। এগুলোর মধ্যে একটি প্রোটোটাইপ মডেলে ক্লাচ লিভারের দেখা পাওয়া যায়নি। এরপর থেকেই জল্পনা দানা বেঁধেছে। এদিকে কেটিএম-এর টিজারেও তাদের ফ্ল্যাগশিপ মডেলে ক্লাচ লিভার দেখানো হয়নি। ফলে এটি এএমটি গিয়ারবক্সের ইঙ্গিত দিচ্ছে।

ছবি : সংগৃহীত

বেশ কিছু দিন ধরেই বাইকে ডিসিটি গিয়ারবক্স ব্যবহার করছে হোন্ডা। আবার ইয়ামাহা অটো গিয়ারবক্সসহ এমটি ০৯ বাজারে এনেছে।

আর বিএমডব্লিউও তাদের ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আর ১৩০০ জিএস অ্যাডভেঞ্চার মডেলে এমটি প্রযুক্তি ব্যবহার করে আসছে। ফলে কেটিএমের আসন্ন প্রযুক্তি বাজারে সাড়া ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X