শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

স্যামসাং টিভি ও মনিটরে আসছে মাইক্রোসফটের 'কোপাইলট' চ্যাটবট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্যামসাংয়ের নতুন টিভি ও মনিটরে এবার যুক্ত হচ্ছে মাইক্রোসফটের এআই চ্যাটবট ‘কোপাইলট’। এই নতুন সুবিধা ব্যবহার করে আপনি শুধু টিভি শো বা সিনেমা খুঁজে চালু করতে পারবেন না, চাইলে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্যও জেনে নিতে পারবেন—একেবারে কথা বলে!

আরও পড়ুন : গুগলের নতুন এআই মোড ব্যবহার করবেন যেভাবে

মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালে স্যামসাংয়ের কয়েকটি নির্দিষ্ট মডেলে এই সুবিধা পাওয়া যাবে। যেসব টিভিতে এই সুবিধা আসছে, সেগুলো হলো: মাইক্রো আরজিবি, নিও কিউএলইডি, ওএলইডি ও দ্য ফ্রেম প্রো। আর মনিটরের মধ্যে এম৭, এম৮ ও এম৯ সিরিজে কোপাইলট ব্যবহার করা যাবে।

কোপাইলট মূলত একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। টিভির রিমোটের মাইক্রোফোন অন করে যখন এই অ্যাপ চালু করবেন, তখন পর্দায় একটি অ্যানিমেটেড চরিত্র দেখা যাবে—যার সঙ্গে কথা বলেই আপনি পছন্দের কনটেন্ট খুঁজে নিতে পারবেন। শুধু নাম ধরে কিছু চালু নয়, চাইলে আপনি নির্দিষ্ট ধরনের কনটেন্ট যেমন—কমেডি, রোমান্টিক বা থ্রিলার—এসবও খুঁজে পেতে পারেন।

মজার বিষয় হলো, কোপাইলট একসঙ্গে একাধিক দর্শকের চাহিদা বুঝেও সাজেশন দিতে পারবে। যেমন, কেউ যদি রোমান্টিক সিনেমা দেখতে চায়, তাহলে সে অনুযায়ী সিনেমা সাজেস্ট করবে এবং সেই সিনেমা বা অভিনেতা-পরিচালক সম্পর্কে তথ্যও দেবে। এমনকি আবহাওয়ার খবরও জানতে পারবেন কোপাইলটের মাধ্যমে।

আরও পড়ুন : ফোনের টাচ স্ক্রিন কাজ করছে না? চেষ্টা করুন এই ৬ উপায়

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এআই এখন টিভির জন্য নতুন কিছু না, বরং সময়ের দাবি। কনটেন্ট খোঁজা ও বেছে নিতে জেনারেটিভ এআই অনেক বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে। শুধু মাইক্রোসফট নয়, গুগলও একই পথে হাঁটছে—তারা এরই মধ্যে গুগল টিভি ও অ্যান্ড্রয়েড অটোতে নিজেদের এআই সিস্টেম ‘জেমিনি’ চালুর ঘোষণা দিয়েছে।

তথ্যসূত্র: ম্যাশেবল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১০

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১১

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১২

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৩

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৪

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৫

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৬

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৭

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৯

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

২০
X