কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফোনের টাচ স্ক্রিন কাজ করছে না? চেষ্টা করুন এই ৬ উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্মার্টফোন মানেই এখন টাচ স্ক্রিন। স্ক্রিনে ট্যাপ, সুইপ, স্ক্রল—সবকিছু নির্ভর করে আপনার স্পর্শের ওপর। কিন্তু যদি টাচ কাজ না করে? তখন মনে হয় পুরো ফোনটাই অকেজো হয়ে গেছে!

আরও পড়ুন : আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

ভয়ের কিছু নেই। অনেক সময় এটা ছোটখাটো সমস্যার কারণেই হয়, যেটা আপনি নিজেই ঠিক করতে পারেন। চলুন জেনে নিই ফোনের টাচ স্ক্রিন ঠিক না কাজ করলে কী করবেন—

১. ফোনকে জোর করে রিস্টার্ট দিন (Force Restart)

সবচেয়ে সহজ আর দ্রুত সমাধান! যদি ফোন হ্যাং করে বা টাচ একদম কাজ না করে, তাহলে প্রথম কাজ হলো ফোর্স রিস্টার্ট।

অ্যান্ড্রয়েড : Power + Volume Down একসাথে চেপে ধরুন ১০-১৫ সেকেন্ড

আইফোন : Volume Up → Volume Down → তারপর Power বাটন ধরে রাখুন যতক্ষণ না অ্যাপলের লোগো আসে

এতে ফোনের মেমোরি রিফ্রেশ হয়, ছোটখাটো গ্লিচ মুছে যায়।

২. চার্জে দিন, তারপর চেষ্টা করুন

কম চার্জ থাকলে অনেক সময় স্ক্রিন ঠিকমতো কাজ করে না। ফোন যদি একেবারে রেসপন্স না করে, আগে কিছুক্ষণ চার্জে দিন। তারপর আবার রিস্টার্ট করার চেষ্টা করুন।

৩. সেফ মোড চালু করে দেখুন

মাঝে মাঝে সমস্যা হয় কোনো নতুন অ্যাপ ইন্সটল করার পর। এই সমস্যা ধরতে হলে ফোন চালু করুন Safe Mode-এ।

সেখানে ফোন স্বাভাবিকভাবে চললে বুঝবেন সমস্যা অ্যাপে। সেক্ষেত্রে শেষের দিককার অ্যাপগুলো আনইনস্টল করে দিন।

৪. ফোন ঠান্ডা রাখুন

বেশিক্ষণ গেম খেললে বা চার্জে দিয়ে ফোন ব্যবহার করলে ফোন গরম হয়ে যায়। তখন টাচ স্ক্রিন সাড়া দিতে চায় না।

আরও পড়ুন : ওয়াইফাইয়ের গতি কম? বাড়াবেন যে ১০ উপায়ে

সমাধান?

- ফোন বন্ধ করে দিন

- ঠান্ডা ও শুষ্ক জায়গায় কিছুক্ষণ রাখুন

- তারপর আবার চালু করে দেখুন

৫. ফোন পরিষ্কার করুন—মেমোরি ও মাইন্ড!

যদি ফোনের স্টোরেজ ফুল থাকে, তাহলে টাচসহ পুরো ফোনই স্লো হয়ে যেতে পারে।

- মুছে ফেলুন অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি ও ভিডিও

- ক্যাশ ক্লিয়ার করুন

- তারপর রিস্টার্ট দিন

মেমোরি ফ্রি থাকলে ফোনও হবে ফ্রেশ!

৬. সবশেষে, ফ্যাক্টরি রিসেট

সব চেষ্টা ব্যর্থ হলে ফ্যাক্টরি রিসেট একমাত্র উপায় হতে পারে। এতে ফোনের সবকিছু একেবারে নতুন অবস্থায় ফিরে যায়।

কিন্তু সতর্ক থাকুন! ফ্যাক্টরি রিসেট করলে সব ডেটা মুছে যাবে। তাই আগে ব্যাকআপ নিয়ে রাখুন Google Drive বা অন্যকোনো জায়গায়।

আরও পড়ুন : ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

টাচ স্ক্রিন কাজ না করলেই ভাববেন না ফোনটা শেষ। বেশিরভাগ সময় এটা সাময়িক সমস্যা, যা আপনি নিজেই ঠিক করে নিতে পারেন। এই ৬টি ধাপ একে একে চেষ্টা করুন—সম্ভাবনা বেশি যে ফোন আবার আগের মতোই চলবে।

সূত্র : নিউজ১৮

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১০

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১১

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১২

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৩

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৬

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৭

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৮

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

২০
X