কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১০:৩০ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সচল হয়েছে ফেসবুক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবশেষে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ১০টার পরে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রবেশ করতে পারছেন।

এর আগে, বিশ্বজুড়ে ফেসবুকের সার্ভারজনিত সমস্যার কারণে হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর এক্স হ্যান্ডলেও এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপর রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। ডাউনডিটেক্টর ছাড়াও ট্র্যাকিং ওয়েবসাইট, অ্যাপ এবং বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক বিভ্রাটের বিষয়টি রিপোর্ট করেছেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এ অভিযোগের সংখ্যা রাত ১০টার পর থেকে আকস্মিকভাবে বৃদ্ধি পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১০

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৫

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৬

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৭

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৮

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৯

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

২০
X