কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১১:৩২ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ফেসবুক বন্ধে কত খোয়ালেন জাকারবার্গ?

মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত
মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে যায় মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এবং মেসেঞ্জার। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। যদিও তা ছিল সাময়িক।

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর সার্ভার ত্রুটির কারণে হঠাৎ বিভ্রাট দেখা দেয় এসব প্ল্যাটফর্মে। পরে রাত সোয়া ১০টার পর পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা।

জানা গেছে, হঠাৎ এমন বিভ্রাটে মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে এর কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।

শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখানো হয়েছিল, রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।

ডেইলি মেইল বলছে, রাত ৯টার পর বিভ্রাট দেখা দেয়। পরে ১০টার দিকে থ্রেডসে এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা সবাইকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলেন। রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকের সমস্যা দূর হয়।

এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেছেন।

তারা বলছেন, এখন ফেসবুক পেজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা। ফেসবুক অ্যাপ আনইন্সটল করা যাবে না। এ ছাড়া বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X