নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৫:৪৫ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েব হোস্টিং সামিট ২০২৪ অনুষ্ঠিত 

রাজধানীর একটি অভিজাত হোটেলে ষষ্ঠ ওয়েব হোস্টিং সামিট ২০২৪ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
রাজধানীর একটি অভিজাত হোটেলে ষষ্ঠ ওয়েব হোস্টিং সামিট ২০২৪ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ষষ্ঠ ওয়েব হোস্টিং সামিট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে ওয়েব হোস্টিং কোম্পানি আলফা নেটের আয়োজনে ষষ্ঠতম ‘ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রি সামিট’ অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ মার্চ) রাতে আয়োজিত সামিটে ৩৫টিরও বেশি শীর্ষ ওয়েব হোস্টিং কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়ন এবং এই ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি নির্ধারণ করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসিসের প্রেসিডেন্ট রাসেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আবু দাউদ খান, পুলিশের সহকারী কমিশনার (সাইবার ক্রাইম তদন্ত বিভাগ), আরিফুল হোসেন তুহিন, বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব কুমার ঘটক এবং সিনারিস ওয়েব সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সুফিয়ান হায়দার।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন আলফা নেটের সিইও একরামুল হায়দার, সি টি ও লিমডা হোস্টের জুনায়েদ মিয়াজী, এক্সন হোস্টের সিএইও সালেহ আহমেদ, সিইও, ঢাকা ওয়েব হোস্টের এমডি মুহাম্মদ শফিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা হোস্টিং কোম্পানিগুলোর বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। এ ছাড়া দেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিদ্যামান সমস্যা সমাধান এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X