কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রতিনিধি পরিষদে টিকটক বন্ধের প্রস্তাব পাস

টিকটক বন্ধের প্রস্তাব পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। ছবি : সংগৃহীত
টিকটক বন্ধের প্রস্তাব পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। ছবি : সংগৃহীত

চীনভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক স্থায়ীভাবে বন্ধের প্রস্তাব পাস হয়েছে যুক্তরাষ্ট্রে। খবর বার্তা সংস্থা এপির।

শনিবার (২০ এপ্রিল) মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটের মাধ্যমে এই প্রস্তাব পাস হয়।

প্রতিবেদনে বলা হয়, যদি চীনভিত্তিক এই সামাজিক যোগাযোগমাধ্যমটির শেয়ার এক বছরের মধ্যে বিক্রি না করে, তাহলে এই ব্যবস্থা নেওয়া হবে। ফলে এখনই এই অ্যাপটি সরিয়ে নেওয়া হচ্ছে না।

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩৬০টি। এর বিরোধিতা করেছেন ৫৪ জন। এই বিলটি আগামী সপ্তাহে সিনেটে উত্থাপন করা হতে পারে। সিনেটে পাস হলে যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি বন্ধ করার মতো নজিরবিহীন ঘটনা ঘটবে।

প্রেসিডেন্ট জো বাইডেন এরইমধ্যে জানিয়েছেন, সিনেটে পাস হওয়ার পরই তিনি এই বিলে সাক্ষর করবেন। এ মাসের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথোপকথনে টিকটক নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন বাইডেন।

এদিন, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা দেওয়ার প্রস্তাব অগ্রাধিকারে আনেন। তার মধ্যে রিপাবলিকানরা ব্যাপক বিদেশি সহায়তা প্যাকেজ হিসেবে নিষেধাজ্ঞায় টিকটক প্রসঙ্গ আনেন।

এর আগে এই নিষেধাজ্ঞার একটি প্রক্রিয়া সিনেটে আটকে যায়। তখন টিকটকের শেয়ার বিক্রি করার জন্য ৬ মাসের একটি সময়সীমা বেঁধে দিয়ে প্রতিনিধি পরিষদে মার্চে প্রস্তাব পাস হয়। তাতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষই সমর্থন দেয়। তাতে চীনভিত্তিক টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স লিমিটেড নিয়ে ব্যাপক জাতীয় নিরাপত্তা উদ্বেগ তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X