কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মেমফিসে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত অন্তত ৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ২। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ২। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬ জন। গতকাল শনিবার এ ঘটনা নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মেমফিস পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর হামলায় আটজন হতাহতের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন।

পুলিশ বলছে, প্রায় ২০০-৩০০ মানুষ একটি ব্লক পার্টিতে যোগ দিয়েছিলেন। কোনো অনুমতি ছাড়াই এ ব্লক পার্টি আয়োজন করা হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর আগে পুলিশ বলেছিল, ওই ঘটনায় ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।

মেমফিস পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান সেরেলিন ডাভিসের বরাতে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলায় জড়িত সন্দেহে অন্তত দুজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে।

সিবিএস নিউজকে ডাভিস বলেন, আমাদের ধারণা, ব্লক পার্টি চলাকালীন সেখানে অন্তত দুজন গুলি চালিয়েছেন।

ব্লক পার্টি হলো কোনো একটি এলাকার বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে তাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠান সড়ক, খোলা স্থান কিংবা জনসমাগমের জায়গায় আয়োজন করা হয়ে থাকে।

উল্লেখ্য, গত মাসের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার কিং সিটি এলাকার একটি বাড়িতে হামলার ঘটনায় চারজন নিহত এবং তিনজন আহত হয়। দেশটিতে বন্দুকধারীদের হামলার ঘটনা দিন দিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X