কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় আইটি প্রতিযোগিতায় নিচ্ছেন ১২৩ প্রতিবন্ধী

জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪। ছবি : সংগৃহীত
জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪। ছবি : সংগৃহীত

জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪ এ অংশ নিতে যাচ্ছেন ১২৩ জন মেধাবী প্রতিবন্ধী ব্যক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ৮ম বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

আগামী শনিবার (১১ মে) সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর সহযোগিতায় রাজধানীর রূপনগরে বিইউবিটি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশ থেকে ১২৩ জন প্রতিযোগী প্রতিবন্ধিতার ৪টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ক্যাটাগরিগুলো হলো- ক. দৃষ্টি প্রতিবন্ধী খ. শারীরিক প্রতিবন্ধী গ. বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং ঘ. নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি)।

সবগুলো ক্যাটাগরিতে প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্রাচ) বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতি ক্যাটাগরিতে সেরা প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে। ৪টি ক্যাটাগরি থেকে সেরা চারজন প্রতিযোগী আগামী অক্টোবরে ফিলিপাইনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাটির মাধ্যমে তাদের মাঝে আইসিটি চর্চার ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটানো সম্ভব বলে মনে করেন বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X