স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

বিসিসিআইর সঙ্গে বৈঠক করবেন আইসিসি সভাপতি জয় শাহ। ছবি : সংগৃহীত
বিসিসিআইর সঙ্গে বৈঠক করবেন আইসিসি সভাপতি জয় শাহ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিশ্বকাপে ভারতে না খেলার ইস্যুতে বেশ বিপাকে আইসিসির সভাপতি জয় শাহ। বিসিবি ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিতে যে আবেদন করেছে, তার কোনো আনুষ্ঠানিক উত্তর দেয় নি আইসিসি। বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের মধ্যে যে অস্বস্তিকর টানাপোড়েন তৈরি হয়েছে, তা এখন আইসিসির জন্য এক কঠিন পরীক্ষায় রূপ নিয়েছে। সেই পরীক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

ভারতীয় গণমাধ্যমের দাবি, রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠক করবেন আইসিসি সভাপতি জয় শাহ। মূলত, বাংলাদেশ ইস্যুই এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।

জানা গেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে আসতে অনীহার যে তাৎক্ষণিক সমস্যা তৈরি হয়েছে, তার সমাধান খুঁজে বের করাই এ বৈঠকের লক্ষ্য। বিসিবির দেয়া চিঠির জবাব এখনও আনুষ্ঠানিকভাবে দেয়নি আইসিসি। প্রথমে তারা অভ্যন্তরীণভাবে বিষয়টি পর্যালোচনা করতে চায়। যেখানে বিসিসিআই এবং আইসিসির ব্যবস্থাপনা দলের মাঝে পুরো টুর্নামেন্ট এবং নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ কেন নিজেদের উপেক্ষিত মনে করছে এবং কী কারণে আশ্বাসগুলো তাদের কাছে যথেষ্ট মনে হয়নি তা চিহ্নিত করাই এই বৈঠকের অন্যতম মূল লক্ষ্য। বাংলাদেশকে দেওয়া আইসিসির আগের বার্তাগুলো কি শুধু দাপ্তরিক ভাষায় বলা ছিল, সেখানে সহমর্মিতার ঘাটতি ছিল কি না এসব প্রশ্নেরও উত্তর খোঁজা হতে পারে জয় শাহ-আইসিসির বৈঠকে।

বর্তমান প্রেক্ষাপটে আইসিসির চেয়ারম্যান জয় শাহর ভূমিকা অত্যন্ত সংবেদনশীল। তাকে এখানে ভারতীয় ক্রিকেট প্রশাসনের প্রতিনিধি হিসেবে নয়, বরং বৈশ্বিক ক্রিকেটের নিরপেক্ষ অভিভাবক হিসেবে কাজ করতে হবে। এই সংকটের নিষ্পত্তি কীভাবে হয়, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১০

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১১

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১২

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৩

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৫

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৭

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৮

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

২০
X