কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টাইমের কভারেই কী কপাল পুড়ল শেখ হাসিনার?

হার্ড পাওয়ার শিরোনামে টাইম ম্যাগাজিনের কভারে শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
হার্ড পাওয়ার শিরোনামে টাইম ম্যাগাজিনের কভারে শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

শতবর্ষী টাইম ম্যাগাজিনের কভারে ঠাঁই করে নেওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো। কেননা, বিখ্যাত এই সাময়িকীর কভারে স্থান পেলে সেলিব্রেটির মর্যাদা পাওয়ার পাশাপাশি, অনেকের দৃষ্টি কাড়া সম্ভব। এর অন্যতম কারণ হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এবং সবচেয়ে বহুল পঠিত ম্যাগাজিনগুলোর একটি।

তবে সেই টাইম ম্যাগাজিন ঘিরেই রয়েছে রহস্যময় এক অভিশাপ। বলা হয়, মার্কিন এই সাময়িকীর কাভার স্টোরিতে ঠাঁই করে নিলেই শুরু হয় অধঃপতন! বাস্তবে এমন কিছু নজির থাকায় এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বেশ ডালপালা মেলেছে।

টাইম ম্যাগাজিনের কভারে বহুবার জায়গা করে নিয়েছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। এর মধ্যে ১৯৮২, ১৯৮৪ ও ২০০৭ সাল উল্লেখযোগ্য। তবে ১৯৮৫ সালে হঠাৎ করে অ্যাপল থেকে স্টিভ জবসকে বের করে দেওয়া হয়। পতন ঘটে তার প্রতিষ্ঠান নেক্সটেরও।

২০১০ সালে টাইমসের কভারে আসেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এর কয়েক বছর থেকেই ফেসবুকের খারাপ সময় শুরু হয়। সেই তালিকায় রয়েছ ক্যামব্রিজ অ্যানালিটিকার বিতর্কের মতো বিষয়ও। ফেসবুককে সেই ধাক্কা এখনো সামাল দিতে হচ্ছে।

আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে ২০২১ সালে কভার নিউজ করে টাইম। এর কয়েক মাস পর, নজর লাগে টেসলার ওপর। শুরু হয় শেয়ার পতন।

টাইমের এই শনির কভারে ঠাঁই হয়েছিল জন এফ কেনেডি থেকে শুরু করে আইজাক রবিন, বেনজির ভুট্টো, আনোয়ার সাদাত, মাহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাফিক হারিরি, বারলুসকোনি, মুয়াম্মার গাদ্দাফি, সাদ্দাম হোসেনসহ এমন অসংখ্য রাষ্ট্রপ্রধানের। শেষপর্যন্ত তাদের ভাগ্যে কী ঘটেছিল তা সবারই জানা।

বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রীও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন। ২০০৬ সালে খালেদা জিয়া টাইমের কভারে আসার পর থেকে আর ক্ষমতায়ই আসতে পারেননি। ২০২৩ সালে হার্ড পাওয়ার শিরোনামে শেখ হাসিনাও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন।

শেখ হাসিনা টাইম ম্যাগাজিনের কভারে আসার বছর ঘোরার আগেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। তাই অনেকে বলছেন, তবে কী টাইমের কভারেই কপাল পুড়ল শেখ হাসিনার?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X