কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত গাজার স্বাধীনতাকামীরা

যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনিদের মাঝে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। পুরোনো ছবি
যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনিদের মাঝে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। পুরোনো ছবি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

শুক্রবার (১৫ নভেম্বর) হামাসের পক্ষ থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়।

একইসঙ্গে হামাস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানায়।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে হামাসের এমন সিদ্ধান্তের আগেই মধ্যপ্রাচ্যের দেশ কাতার হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করেছে। গত সপ্তাহে ইসরায়েল ও হামাসকে আলোচনায় গুরুত্ব দেখানোর আহ্বান জানিয়ে দেশটিতে হামাসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

সংবাদ সংস্থা এএফপিকে এই বিষয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, ‘যদি যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নেওয়া হয়, তাহলে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে।’

তিনি আরও জানান, হামাস যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ট্রাম্পের কাছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছে।

কিন্তু হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির প্রস্তাব দেওয়া হলেও এখনো গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

পাশাপাশি লেবাননেও বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। লেবাননের কর্মকর্তারা জানান, তারা যুক্তরাষ্ট্রের একটি খসড়া যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছেন, যা এখন পর্যালোচনায় রয়েছে। এই প্রস্তাবের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাবে লেবানন-ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন রাখার কথা বলা হয়েছে।

এ বিষয়ে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিসা জনসন বৃহস্পতিবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনা করেছেন। এই পাঁচ পাতার প্রস্তাবে মোট ১৩টি পয়েন্ট রয়েছে। প্রস্তাবের পর্যালোচনার জন্য স্পিকার তিন দিন সময় চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে ফ্রান্স যুক্ত হয়েছে। যদি ইসরায়েল এবং হিজবুল্লাহ রাজি হয়, তবে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স যৌথ বিবৃতি প্রদান করবে। এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালাতে চায়, তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক সমাধানে আগ্রহী।

উল্লেখ্য, গত অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু।

গাজার পাশাপাশি, লেবাননেও ইসরায়েলি হামলা চলছে। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবর মাস থেকে ইসরায়েলি হামলায় সেখানে ৩ হাজার ৩৮০ জন নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ খেলোয়াড়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১১

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১২

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৩

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৪

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৫

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৬

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৭

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৮

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৯

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

২০
X