কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী উদযাপনে যাওয়ার পথে দুর্ঘটনায় ৪০ মুসল্লি নিহত

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি। ছবি : সংগৃহীত
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি। ছবি : সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন একদল মুসল্লি। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নাইজেরিয়ায় উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন মুসল্লি নিহত হয়েছেন। তারা সামিনাকা শহরে মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

আয়োজকদের একজন জানান, যাত্রাকালে তাদের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

নাইজেরিয়ায় হরহামেশাাই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে ড্রাইভার এবং যাত্রী উভয়ই নিরাপত্তার ব্যাপারে উদাসীন। একইভাবে কর্তৃপক্ষ আইন প্রয়োগের বিষয়ে অত্যন্ত শিথিল।

রাজ্যের জরুরি পরিষেবার এক কর্মকর্তা জানান, সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আয়োজকদের একজন আহমাদ দাইয়াবু বিবিসিকে জানান, নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, তারা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকা যাচ্ছিলেন। পথে লেরে শহরে পৌঁছানোর সময় তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলার ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসে ৭১ জন যাত্রী ছিলেন। বাসটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল।

বিবিসি জানিয়েছে, সরকারি তথ্যানুসারে, নাইজেরিয়ায় ২০২৪ সালের প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় এক হাজার ৪৭০ জন নিহত হয়েছেন। এ হিসাব অনুসারে দেশিটিতে গড়ে ১৬ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১০

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১১

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১২

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৪

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৫

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৬

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৭

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৮

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৯

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

২০
X