কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:০১ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নামাজ চলাকালে মসজিদের দেয়াল ধসে ৭ মুসল্লি নিহত

দুর্ঘটনার সময় মসজিদে কয়েকশ মুসল্লি নামাজ পড়ছিলেন। ছবি : সংগৃহীত
দুর্ঘটনার সময় মসজিদে কয়েকশ মুসল্লি নামাজ পড়ছিলেন। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নামাজ চলাকালে মসজিদের দেয়াল ধসে সাত মুসল্লি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১১ আগস্ট) আসরের নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের জারিয়া শহরের কেন্দ্রীয় মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জারিয়া আমিরাত কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহ কোয়ারবাই বলেন, দুর্ঘটনার সময় মসজিদে কয়েকশ মুসল্লি নামাজ পড়ছিলেন। প্রাথমিকভাবে চারজনের মরদেহ পাওয়া যায়। এরপর উদ্ধারকর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ মসজিদ ধসের ঘটনায় কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এর আগে গত বছর পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে বেশ কয়েকটি ভবন ধসের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, ভবন নির্মাণবিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে বার বার এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X