কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ
সুদান

এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুদানের উত্তর দারফুরের এল ফাশের শহরে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ব্যাপক জাতিগত হত্যাযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। গত দেড় বছরে অন্তত ১৪ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

সংস্থাটির মুখপাত্র তাসনিম আল-আমিন বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জানান, গত ১৮ মাসে গোলাবর্ষণ, অনাহার ও টার্গেট করে হত্যা—এই তিন উপায়ে এল ফাশের ও আশপাশের এলাকায় হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। কেবল গত তিন দিনেই প্রায় ১ হাজার ৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শহর ছেড়ে পালানোর সময় গুলি করে হত্যা করা হয়।

দারফুরের আঞ্চলিক নেতা আল-হাদি ইদরিস বলেছেন, স্থানীয় ও জাতীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করেছেন, এল ফাশের ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে, যেখানে খাদ্য, ওষুধ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তিনি তাৎক্ষণিক ত্রাণ সহায়তার আহ্বান জানান।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সাম্প্রতিক হামলায় এল ফাশেরের সৌদি মাতৃত্ব হাসপাতালে ৪৬০ জন রোগী ও স্বজনের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত ১৮৫টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা হয়েছে, এতে ১ হাজার ২০৪ জন নিহত ও ৪১৬ জন আহত হয়েছেন। শুধু চলতি বছরেই ৪৯টি ঘটনায় ৯৬৬ জন প্রাণ হারান।

এই ঘটনাগুলোর পরপরই আরএসএফ দাবি করে, তারা দারফুরের ঐতিহাসিক রাজধানী এল ফাশের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে, যা ছিল সেনাবাহিনীর শেষ বড় ঘাঁটি। শহরটি উত্তর সুদানের প্রবেশদ্বার এবং হারানো অঞ্চল পুনর্দখলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X