যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

ম্যাসাচুসেটসে ব্রেস্ট ক্যানসার সারভাইভারদের সম্মাননা ও তহবিল সংগ্রহ

‘ইউনিটি চার্চ অব নর্থ ইস্টন’-এ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকানসহ স্থানীয় নানা কমিউনিটির সদস্যরা। ছবি : কালবেলা
‘ইউনিটি চার্চ অব নর্থ ইস্টন’-এ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকানসহ স্থানীয় নানা কমিউনিটির সদস্যরা। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে বাংলাদেশি নারীদের উদ্যোগে ব্রেস্ট ক্যানসার সারভাইভারদের সম্মাননা ও তহবিল সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।

‘স্টোরিজ অব আওয়ার লাইভস-ব্রিদিং, লিভিং অ্যান্ড সেলিব্রেটিং’ শিরোনামের এই আয়োজন ছিল জীবনের প্রতি কৃতজ্ঞতা, সাহস ও আশার অনুপ্রেরণামূলক এক উদযাপন, যেখানে ক্যানসার জয়ীদের পাশে একাত্ম হলো পুরো কমিউনিটি।

গত শনিবার সন্ধ্যায় ‘ইউনিটি চার্চ অব নর্থ ইস্টন’ এ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকানসহ স্থানীয় নানা কমিউনিটির মানুষ অংশ নেন। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন ২৩ বছরের ক্যানসার সারভাইভার নাসরিন শিবলী ও আবদুল্লাহ শিবলী। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সারভাইভারদের অনুপ্রেরণা দেওয়া এবং ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউটের বিশিষ্ট অনকোলজিস্ট ড. ওয়েন্ডি চেন, যিনি ২০০২ সালে আয়োজক নাসরিন শিবলীর চিকিৎসক ছিলেন। তিনি বলেন, ক্যানসার জয়ের সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং ও মানসিক দৃঢ়তা।’

অনুষ্ঠানের আবেগঘন পর্ব ছিল সারভাইভারদের বক্তব্য। নাসরিন শিবলী ডোনা লেবো ও হায়াত ইমাম তাদের ভয় সংগ্রাম ও আশার গল্প শেয়ার করে বলেন, ক্যানসার মানেই শেষ নয়; বরং এটি নতুনভাবে জীবন শুরু করার প্রতিশ্রুতি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্রেস্ট ক্যানসার সচেতনতার প্রতীক গোলাপি রঙে লেডিস ইন পিংক ফ্যাশন শো। শাড়ি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, ঘারারা ও পাঞ্জাবি-পাগড়িতে সাজা অংশগ্রহণকারীদের মধ্যে ছোট্ট ইব্রাহিমের গোলাপি পাগড়ি ও কোটি ছিল সবার নজরকাড়া।

অনুষ্ঠানে ছিল সঙ্গীত পরিবেশনা, দেশি খাবার, পোশাকের স্টল ও প্রাণবন্ত আলোচনা। সাংস্কৃতিক পর্বে অংশ নেন ফৌজিয়া খানম শিল্পী, রুবায়না জামান, মিজানুল চৌধুরী, নাসরিন শিবলী, মুকুল জামান, খুশী শহীদুল্লাহ, শামা কাজী, তানজিলা সারওয়ার রুনা, শামিমারা নাজিম, নাসরিন ফাতেমা শিমুল, পলি মাহমুদ, সোনিয়া ও আবদুল্লাহ শিবলী। সাউন্ড ও ভিডিও ধারণে ছিলেন ফরিদুর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তিনি সপরিবারে তিন প্রজন্ম নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রবেশমূল্য হিসেবে নেওয়া ২৫ ডলার ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউটের গবেষণা ও রোগী সহায়তা তহবিলে দান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসরিন শিবলী, রুবায়না জামান, ফৌজিয়া খানম শিল্পী, আবদুল্লাহ শিবলী, ফরিদুর রহমান মিল্টন, মুকুল জামান, খুশী শহীদুল্লাহ, শামা কাজী ও তাহিরা দিল আফরোজের নেতৃত্বে একটি কমিটি।

সেখানে আয়োজকরা বলেন, আমরা চাই, প্রতিটি নারী সাহসী হোক, সচেতন হোক এবং ক্যানসারের বিরুদ্ধে নিজের যুদ্ধটা জিতে যাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১০

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১১

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১২

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৪

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৫

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৬

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৮

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৯

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

২০
X