কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

নিহতের সংখ্যা ‘অতিরঞ্জিত’ বলে উড়িয়ে দিল তানজানিয়া সরকার

সহিংসতার পর ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত
সহিংসতার পর ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতার পর ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সামিয়া মোট ৩ কোটি ২০ লাখ ভোটের প্রায় ৯৮ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

নির্বাচন চলাকালে এবং পরবর্তী সময় দেশজুড়ে সংঘাত ও বিক্ষোভ দেখা দিয়েছে। বিরোধীরা দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সরকার এই সংখ্যাকে ‘অতিরঞ্জিত’ হিসেবে উড়িয়ে দিয়েছে। তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কম্বো থাবিত বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র, নিরাপত্তা বাহিনী দ্রুত ও দৃঢ়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

নির্বাচনে সামিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তুনদু লিসু ও লুহাগা এমপিনা, তবে তাদের বিভিন্ন আইনি জটিলতার কারণে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। প্রধান বিরোধী দল চাদেমাকেও নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হয়।

ভোটগ্রহণের দিন থেকেই রাজধানী দার এস সালাম ও অন্যান্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পোস্টার ছিঁড়ে ফেলে এবং পুলিশ ও ভোটকেন্দ্রে সংঘর্ষে জড়ায়। অস্থিরতা দমনে কারফিউ জারি এবং ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানিয়েছে, দেশের অন্তত তিনটি শহরে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ১০ জন নিহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে।

নির্বাচনের স্বচ্ছতা ও সহিংসতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশগুলো যেমন যুক্তরাজ্য, কানাডা ও নরওয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা প্রতিবাদকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়ায় বিপুলসংখ্যক হতাহতের সম্ভাবনা থাকার কথা জানিয়েছে।

বিজয়ের পর প্রশাসনিক রাজধানী দোদোমা থেকে ভাষণে প্রেসিডেন্ট সামিয়া বলেন, বিক্ষোভকারীদের আচরণ দায়িত্বজ্ঞানহীন। দেশের নিরাপত্তা রক্ষায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হবে।

বর্তমানে দার এস সালাম ও অন্যান্য শহরে নিরাপত্তা টহল জোরদার, পরিস্থিতি এখনো থমথমে। আন্তর্জাতিক মহল নিরপেক্ষ তদন্ত ও সংলাপের আহ্বান জানাচ্ছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X