বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুদানের সাউথ করদোফান রাজ্যের কালোগি এলাকায় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪৬ জন শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।

হামলাটি ঘটে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)। প্রথমে আরএসএফ একটি কিন্ডারগার্টেনে হামলা চালায়। পরে যখন উদ্ধারকর্মী ও বেসামরিক লোকজন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তাদের ওপর দ্বিতীয় দফা হামলা হয়। সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) সূত্রও এই তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া শহরের হাসপাতাল ও সরকারি ভবনেও বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সুদান ডক্টরস নেটওয়ার্ক বলছে, বেসামরিক মানুষের ওপর এ ধরনের ধারাবাহিক হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সংস্থাটি জানায়, বারবার হামলার কারণে হতাহত মানুষের সংখ্যা বাড়তেই থাকছে, কারণ আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ কমে গেছে।

ইউনিসেফের প্রতিনিধি শেলডন উয়েত বলেন, বিদ্যালয়ের ভেতর শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়।

২০২৩ সাল থেকে সুদানে সেনাবাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। সেনাবাহিনী মূলত কেন্দ্র ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে, আর আরএসএফ পশ্চিমাঞ্চল—বিশেষ করে উত্তর করদোফান ও দারফুর এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলছে। দীর্ঘ সংঘাতে লাখো মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X