কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ে ঢুকে বন্দুকের মুখে ৩৫ জনকে অপহরণ

সশস্ত্র গ্যাং দমনে নিরাপত্তা বাহিনীর নেওয়া পদক্ষেপ খুব কমই সফলতার মুখ দেখেছে। ছবি : সংগৃহীত
সশস্ত্র গ্যাং দমনে নিরাপত্তা বাহিনীর নেওয়া পদক্ষেপ খুব কমই সফলতার মুখ দেখেছে। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের জামফারা রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ জন শিক্ষার্থী ও কর্মকর্তাকে অপহরণ করেছে বন্দুকধারীরা। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে গুসাউ ফেডারেল বিশ্ববিদ্যালয় থেকে বন্দুকের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

আজ শুক্রবার জামফারা রাজ্য গভর্নরের মুখপাত্র মুগিরা ইউসুফের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালিয়ে আসছে। এসব গ্যাংয়ের সদস্য হাজার হাজার মানুষকে গুম এবং শত শত মানুষ হত্যা করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ওই অঞ্চলের কিছু কিছু এলাকায় সড়কপথে ভ্রমণ অনিরাপদ হয়ে উঠেছে। এসব সশস্ত্র গ্যাং দমনে নিরাপত্তা বাহিনীর নেওয়া পদক্ষেপ খুব কমই সফলতার মুখ দেখেছে।

জামফারা রাজ্য গভর্নরের মুখপাত্র মুগিরা ইউসুফ বলেছেন, গুসাউ ফেডারেল ইউনিভার্সিটি থেকে শুক্রবার ভোরে ২৪ শিক্ষার্থী, ১০ কর্মকর্তা ও একজন নিরাপত্তা রক্ষীকে তুলে নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

এক সময় দেশের জনগণকে ভয় দেখাতে শিক্ষার্থীদের অপহরণ করত জঙ্গিরা। তবে বর্তমানে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ে কুখ্যাত এ কৌশল অবলম্বন করেছে সশস্ত্র গ্যাংগুলো।

এর আগে গত ১ সেপ্টেম্বর নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কাদুনা রাজ্যে জুমার নামাজের সময় বন্দুক হামলায় অন্তত সাত মুসল্লি নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X