কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বুরকিনা ফাসোর তিন গ্রামে ১৭০ জনের শিরশ্ছেদ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে অন্তত ১৭০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। রোববার (০৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাবলিক প্রসিকিউটর অ্যালি বেঞ্জামিন কুলিবালি জানিয়েছেন, বুরকিনা ফাসোর তিন গ্রামে জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৭০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। ওই তিন গ্রাম হলো কোমসিলগাম, নরদিন এবং সরো।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি হামলায় জড়িতদের খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চেয়েছেন অ্যালি বেঞ্জামিন। এর আগে দেশটিতে জঙ্গিদের হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার ব্যাপারে সেনাপ্রধান সতর্ক করেছিলেন। তিনি শহরের প্রাণকেন্দ্রসহ বেশকিছু জায়গার হামলার ব্যাপারে সতর্ক করেছিলেন।

পাবলিক প্রসিকিউটর জানান, ইয়েতেঙ্গা প্রদেশে গত ২৫ ফেব্রুয়ারি এ হামলা হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।

এর আগে গত শুক্রবার বুরকিনা ফাসোর সেনাপ্রধান সেনাদের সতর্ক করেছিলেন। তিনি জঙ্গিদের আত্মঘাতী হামলার ব্যাপারে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। সেনাপ্রধান বলেছিলেন, শহরগুলোতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বড় আকারের সিরিজ হামলার আশঙ্কা রয়েছে।

মানবিক কর্মীরা দাবি, বুরকিনা ফাসো বিশ্বের অন্যতম অবহেলিত সংকটপন্ন দেশগুলোর একটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X