শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ লাখ টাকার টুকরা জোড়া লাগালেন ব্যাংক কর্মীরা

টাকা জোড়াতালি দিচ্ছেন ব্যাংকের কর্মীরা। ছবি : সংগৃহীত
টাকা জোড়াতালি দিচ্ছেন ব্যাংকের কর্মীরা। ছবি : সংগৃহীত

এক বা দুই নয় বরং পুরো ৩২ হাজার ইউয়ান কেটে হাজারের বেশি টুকরো করেছেন চীনের এক নারী। এরপর তা নিয়ে হাজির হয়েছেন ব্যাংকে। পরে টুকরো টুকরো করা টাকার নোটগুলো কয়েক দিন ধরে জোড়া লাগিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশি মুদ্রায় ওই নারীর টুকরো টুকরো করা অর্থের পরিমাণ মান ৫ লাখ ২০ হাজার টাকার মতো। দীর্ঘ পাঁচ বছর পর এসব টুকরো অর্থ নিয়ে ব্যাংকে হাজির হন ঝ্যাং নামে এক নারী। তিনি জানান, এসব টাকা ছিলে টুকরো করেন তার ভাইয়ের স্ত্রী, যিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি ওই নারী মারা যান। এরপরই বিপুল এ টাকা নিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, টুকরো করা এসব টাকা নিয়ে ঝ্যাং হাজির হন ইউনান প্রদেশের কুনমিং এলাকার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নায়। টুকরো করা এসব টাকা দেখে সমাধানের আশ্বাস দেন ব্যাংক কর্মকর্তারা। তারপর টানা ২০ দিনের বেশি সময় ধরে এসব টাকা জোড়া লাগান ব্যাংকের চার কর্মকর্তা।

জানা যায়, ঝ্যাংয়ের ওই ভাইয়ের চার সন্তান রয়েছে। বর্তমানে তারা সিচুয়ান প্রদেশের পর্বতঘেরা একটি গ্রামে বাস করে। তাদের আর্থিক অবস্থাও তেমন ভালো নয়। ফলে টুকরো হওয়া এসব নোট ব্যবহার করা গেলে লাভবান হতেন তারা। এরপরই স্থানীয় বেশ কয়েকটি ব্যাংকে যোগাযোগ করেন ঝ্যাং। তবে কেউ এসব নোট বদলে দিতে রাজি হয়নি। পরে কুনমিংয়ের আইসিবিসি ব্যাংকে এ কাজ করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১১

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১২

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৩

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৪

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৫

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৬

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৭

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৮

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৯

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

২০
X