কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

১৪০ বছরে চীনে সর্বোচ্চ বৃষ্টি, বন্যায় নিহত বেড়ে ২০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের বেইজিংয়ে ঘূর্ণিঝড় ডোকসুরির প্রভাবে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আঘাত হানা তৃতীয় ঘূর্ণিঝড় এটি। এর ফলে বিভিন্ন জেলায় ট্রেন ও ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

চীনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, গত শনিবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৮৯১ সালের পর চীনে আর এত বৃষ্টি হয়নি। এমনকি গত ৪০ ঘণ্টায় যত বৃষ্টি হয়েছে তা সারা জুলাই মাসের গড় বৃষ্টিপাতের সমান।

গত শুক্রবার (২৮ জুলাই) ঘূর্ণিঝড় ডোকসুরি চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। এতে ব্যাপক বন্যা ও ভূমিধস হয়। এরপর এটি দক্ষিণে রাজধানী অভিমুখী হয়। এর এক সপ্তাহ আগে ঘূর্ণিঝড় তালিম দেশটিতে তাণ্ডব চালায়।

আরও পড়ুন : বেইজিংয়ে বন্যায় নিহত ১১

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‍সিনহুয়া বলছে, বেইজিংয়ের আশপাশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া রাজধানী ও প্রতিবেশী হেবেই প্রদেশে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে চীনা সেনাবাহিনীর হেলিকপ্টার পানিবন্দি বিভিন্ন এলাকায় জরুরি ত্রাণসহায়তা দিচ্ছে। বিপর্যস্ত এলাকার মধ্যে অন্যতম হলো বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের জেলা মেনতোগু। বন্যায় জেলার প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ফ্লাইট ট্রাকার অ্যাপ ফ্লাইট মাস্টারের তথ্যানুসারে, বন্যার কারণে গতকাল মঙ্গলবার অন্তত ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে আলজাজিরা বলছে, আজ বুধবার বেইজিংবাসী টানা বৃষ্টিপাত থেকে কিছুটা স্বস্তি পাচ্ছেন। কেননা কর্তৃপক্ষ বন্যার কারণে দেওয়া রেড অ্যালার্ট প্রত্যাহার করে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X