কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনিয়া অমরাসুরিয়ার সঙ্গে বৈঠকে ড. ইউনূস। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনিয়া অমরাসুরিয়ার সঙ্গে বৈঠকে ড. ইউনূস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনিয়া অমরাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি পাচার হওয়া অর্থ ফেরাতে দেশটির সহযোগিতা কামনা করেন।

শুক্রবার (০৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সামিটের সাইডলাইন বৈঠকে তিনি এ সহায়তা কামনা করেন। এ সময় তারা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্ধুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেন।

পাচার হওয়া অর্থ উদ্ধারে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। তিনি বলেন, শ্রীলঙ্কার সংসদ পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুত করার জন্য একটি নতুন আইন অনুমোদন করেছে।

বৈঠকে দুই নেতা জুলাই বিপ্লবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দুই দেশের মধ্যে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের গুরুত্বের উপর জোর দেন। এছাড়া প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার ও তার প্রশাসনের আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার পরিকল্পনা বর্ণনা করেন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X