কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছা অব্যাহত থাকতে হবে : গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর ক্রেডিট এনহান্সমেন্ট স্কিম-সিইএস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা অব্যাহত থাকতে হবে, অন্যথায় এসব সম্পদ ফেরত আসবে না। পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

এ ছাড়া গভর্নর বলেন, দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ জব্দে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। এসব সম্পদ দেশে ফিরিয়ে আনতে দ্রুত কার্যক্রম শুরুর পাশাপাশি অন্যান্য রাষ্ট্রেও এসব সম্পদ যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারে কাজ চলছে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক জানিয়ে তিনি বলেন, ডিজিটাল ব্যাংকের পূর্বের অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। বলেন, আগের লাইসেন্স বাতিলে এখনও সিদ্ধান্ত হয়নি।

এ সময় আহসান এইচ মনসুর বলেন, ঈদের আগেই ১০০০, ৫০ এবং ২০ টাকার নোট বাজারে আসবে, এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না। দেশে সংস্কৃতির অংশ হিসেবে বিভিন্ন স্থাপনা থাকবে। এখানে মসজিদ না মন্দির সেটা বিষয় না। বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলো আমাদের সংস্কৃতিরই অংশ।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ আয়োজনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জং ও পিকেএসএফ-এর উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X