কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী সেই দেশের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানাল পাকিস্তান

পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য ন্যাটোর দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

বুধবার এক ফোনালাপে তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানান এবং পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ও দ্রুত প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেন। শাহবাজ বলেন, ‘এই নৃশংস হামলার শিকারদের জন্য তুরস্কের প্রার্থনা ও সহমর্মিতা আমাদের সাহস জুগিয়েছে।’

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কখনও পিছপা হবে না।

এ ছাড়া, শেহবাজ শরীফ দক্ষিণ এশিয়ায় উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টাকেও সাধুবাদ জানান।

এর আগে পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সাক্ষাতে এই সমর্থন ব্যক্ত করেন। খবর জিও নিউজের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

রাষ্ট্রদূত ভারতের হামলার নিন্দা জানান এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X