কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনায় দায়ী ৩ জনকে আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ায় একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধনের সময় দুর্ঘটনার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

গত বুধবার পূর্ব উপকূলের চোংজিন শহরের এক অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। সেখানে ৫ হাজার টন ওজনের একটি নবনির্মিত যুদ্ধজাহাজের উদ্বোধন চলাকালে জাহাজটির নিচের অংশ ধসে পড়ে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘটনাটিকে ‘অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধ’ বলে উল্লেখ করেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, আটক তিনজন হলেন—চোংজিন শিপইয়ার্ডের প্রধান প্রকৌশলী কাং জং চোল, নির্মাণ কর্মশালার প্রধান হান কিয়ং হাক এবং প্রশাসনিক উপ-ব্যবস্থাপক কিম ইয়ং হাক। তারা সবাই এই দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া শিপইয়ার্ডের ব্যবস্থাপক হং কিল হোকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১০

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১১

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১২

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৩

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৪

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৫

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৬

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৭

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৯

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

২০
X