কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভ্রমণকারীদের ডাকছে কিমের নতুন পর্যটন শহর

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক ব্যতিক্রমী ঘোষণায় বিশ্বকে চমকে দিয়েছেন। দেশের পূর্ব উপকূলে তিনি উদ্বোধন করেছেন এক বিলাসবহুল সমুদ্রসৈকত রিসোর্ট, যেখানে একসাথে ভ্রমণ করতে পারবেন প্রায় ২০ হাজার মানুষ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ একে বলছে ‘কোরিয়ার গর্ব-পর্যটন নগরী’।

কিম জং উন নিজেই ওনসানে বেড়ে উঠেছেন। সেখানে দেশের অভিজাতদের অনেকেরই ব্যক্তিগত বিলাসবহুল বাড়ি রয়েছে। এক সময়ের মিসাইল পরীক্ষার স্থান হিসেবে পরিচিত এই শহরটিকে তিনি পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে চান।

কেসিএনএ দাবি করেছে, ৪ কিলোমিটার (২.৫ মাইল) দৈর্ঘ্যের এই রিসোর্টে প্রতিদিন ২০ হাজার পর্যটক থাকতে পারবেন। সেই সাথে হোটেল, রেস্তোরাঁ, শপিংমল ও ওয়াটার পার্ক থাকবে। আগামী ১ জুলাই থেকে এটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

জানা গেছে, এই মুহূর্তে এখানে শুধু অভ্যন্তরীণ পর্যটকরাই ভ্রমণ করতে পারবেন। বিদেশি বা আন্তর্জাতিক পর্যটকদের জন্য এটি কবে খুলে দেওয়া হবে তা নিশ্চিত নয়। তবে কিম যে তার গোপনীয় কমিউনিস্ট শাসন ব্যবস্থায় বিদেশি পর্যটনকে উৎসাহিত করতে চাচ্ছেন তা এই বিশাল প্রকল্পের মাধ্যমে এখন অনেকটা স্পষ্ট।

দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইওল-চুল বলছেন, ‘এটি কিম জং উনের তথাকথিত সমাজতান্ত্রিক আধুনিকতার প্রতীক, যার মাধ্যমে তিনি অর্থনৈতিক সাফল্যের গল্প বলতে চান।’

কিছু পর্যবেক্ষক বলছেন, এটি পিয়ংইয়ংয়ের জন্য আয়ের একটি সহজ উপায়। যদিও বিদেশি পর্যটকদের অনুমতি দেওয়া হয়, তাদের বেশিরভাগই আসেন চীন ও রাশিয়া থেকে- উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র দেশ।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাশিয়ার একটি ট্রাভেল এজেন্সি ইতিমধ্যে এই সমুদ্র শহরে ভ্রমণের জন্য ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। জুলাই ও আগস্টে মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে- যার প্রতিটির মূল্য প্রায় ১,৮৪০ ডলার।

পিয়ংইয়ং থেকে ফ্লাইটে তারা পৌঁছাবে ওনসানে, সেখানে চার রাত থেকে কাছের মাসিকরিয়ং স্কি রিসোর্টেও ভ্রমণ করবেন।

উত্তর কোরিয়া এর আগেও পর্যটনের চেষ্টা করেছে। ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ানদের জন্য কুমগাং পর্বত এলাকা খোলা হয়। এক দশকে প্রায় ২০ লাখ মানুষ সেখানে গিয়েছিলেন। কিন্তু ২০০৮ সালে একজন দক্ষিণ কোরিয়ান পর্যটক গুলিবিদ্ধ হয়ে নিহত হলে সব বন্ধ হয়ে যায়।

২০২২ সালে ওই এলাকা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন কিম, একে আখ্যা দেন ‘পিছিয়ে পড়া ও নোংরা’ স্থান হিসেবে।

তবে ওনসান-কালমা রিসোর্টের উদ্বোধনে কিমের স্ত্রী রি সল জু এবং কন্যা কিম জু অ্যেও’র উপস্থিতি অনেককেই ভাবিয়েছে। এটি কি কেবল পর্যটন প্রকল্প, নাকি উত্তরাধিকার রক্ষার বার্তা? বিশ্লেষকদের মতে, কিমের পরিবারকে সামনে আনার উদ্দেশ্য- নেতৃত্বের ধারাবাহিকতা এবং জাতির উন্নয়ন যাত্রাকে ‘পারিবারিক উত্তরাধিকার’-এর রূপ দেওয়ার জন্যই এই বিশাল আয়োজন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ ড. এডওয়ার্ড হাওয়েল বলেন, ‘কালমা এখনো আন্তর্জাতিক পর্যটনের ম্যাপে জায়গা পায়নি। আর উত্তর কোরিয়ার মতো নিয়ন্ত্রণ-নির্ভর দেশে সত্যিকারের পর্যটন কতটা সফল হবে, সেটি এখনই বলা যায় না।’

তবে বিশ্লেষকরা বলছেন, ওনসান-কালমা রিসোর্ট কিম জং উনের এমন একটি ঘোষণা- যেখানে তিনি প্রমাণ করতে চান উত্তর কোরিয়াও উন্নত, আধুনিক, আন্তর্জাতিক পর্যটনের যোগ্য।

সূত্র : সিএনএন

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X