কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি বিনিয়োগ বাড়াতে গোল্ডেন ভিসা দেবে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার একটি এলাকা। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার একটি এলাকা। ছবি : সংগৃহীত

অর্থনীতিকে গতিশীল করতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া। দেশটি এবার বিদেশি বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির আইন ও মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অভিবাসন বিভাগের পরিচালক সিলমি কারিম বলেন, গোল্ডেন ভিসার ফলে বিনিয়োগকারীরা ইন্দোনেশিয়ায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত অবস্থানের সুযোগ পাবেন। এর মধ্যে পাঁচ বছরের ভিসার জন্য ২৫ লাখ ডলারের কোম্পানি স্থাপন করতে হবে আর ১০ বছরের ভিসার জন্য ৫০ লাখ ডলারের কোম্পানি স্থাপন করতে হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং স্পেনে গোল্ডেন ভিসার ব্যবস্থা রয়েছে। এসব দেশেও গোল্ডেন ভিসার মাধ্যমে উদ্যোক্তাদের আকৃষ্ট করার নজির রয়েছে। দেশগুলোতে ৫ বছর স্থায়ী হওয়ার জন্য ২৫ লাখ আর ১০ বছর স্থায়ী হওয়ার জন্য দ্বিগুণ অর্থাৎ ৫০ লাখ ডলার বিনিয়োগ করতে হয়।

সংবাদমাধ্যম জানিয়েছে, যেসব বিদেশি কোম্পানি স্থাপন করতে চান না তাদের জন্য দেশটিতে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এসব উদ্যোক্তার জন্য সাড়ে তিন লাখ থেকে ৭ লাখ ডলারের বন্ড সুবিধা রয়েছে। এ বন্ডের মাধ্যমে তারা গোল্ডেন ভিসা পেতে পারেন।

অভিবাসন বিভাগের পরিচালক সিলমি কারিম বলেন, গোল্ডেন ভিসাধারী ব্যক্তি একবার ইন্দোনেশিয়ার ভিসা পেলে তাকে পুনরায় আর ভিসার জন্য আবেদন করতে হবে না।

সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইন্দোনেশিয়া। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটি ষষ্ঠ অবস্থানে চলে আসবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১০

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১১

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১২

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৩

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৪

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৫

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৬

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৭

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৮

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৯

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

২০
X