কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

১৫ বছর পর দেশে ফিরলেন থাকসিন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসনের পর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা নিজ দেশে ফিরেছেন। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটের কয়েক ঘণ্টা আগে দেশে ফিরলেন তিনি।

মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টায় থাকসিনকে বহনকারী একটি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করে।

থাকসিনকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে তার শত শত সমর্থক জড়ো হন। তারা হাতে থাকা প্ল্যাকার্ড-ব্যানার নেড়ে ও গান গেয়ে থাকসিনকে অভ্যর্থনা জানান।

থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ‘দুর্নীতির’ মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। তার পর থেকে তিনি দেশের বাইরে স্বেচ্ছানির্বাসনে ছিলেন।

থাকসিনের অনুপস্থিতিতে বিচারে একাধিক ফৌজদারি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের আরও মামলা রয়েছে।

থাইল্যান্ডে বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। থাকসিনের দেশে ফেরার ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১০

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১১

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১২

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৩

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৫

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৬

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৭

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৮

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৯

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

২০
X