কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সিডনিতে রুশ কনস্যুলেটের গেটে গাড়ির ধাক্কা, অতঃপর...

গাড়িটি সরিয়ে নেয় পুলিশ। ছবি : সংগৃহীত
গাড়িটি সরিয়ে নেয় পুলিশ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত রুশ কনস্যুলেটের গেটে গাড়ি নিয়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) এর জেরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, রুশ কনস্যুলেটের কাছে মালিকানাবিহীন একটি গাড়ি পড়ে থাকার পর সেটি কর্তৃপক্ষের অনুরোধে সরিয়ে নিয়েছে কূটনৈতিক নিরাপত্তা ইউনিটের পুলিশ।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কনস্যুলেটের গেটে আঘাত হানার আগে কর্মকর্তারা তাকে সতর্ক করেছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশ তাকে ওই গাড়ি থেকে নামতে বলায় তিনি জোরপূর্বক গেটে ধাক্কা দেন। তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে বার বার গাড়ি থেকে নামার জন্য বলেছিলেন। কিন্তু তিনি গাড়ি থেকে কিছুতেই নামছিল না। একপর্যায়ে পুলিশ তাদের আগ্নেয়াস্ত্র বের করেন।

অস্ট্রেলিয়ার টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজ এবং নাইনের ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি সাদা রঙের এসইউবি গাড়ি রুশ কনস্যুলেটের মধ্যে পতাকা টাঙানো পুলের কাছে গ্লাস ভাঙা অবস্থা পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে এ ঘটনায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ২৪ বছর বয়সী এক পুলিশ সদস্য তার হাতে আঘাত পেয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন কনস্যুলেটের একজন ব্যক্তি।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনার পর কনস্যুলেট কিংবা স্থানীয় কমিউনিটিদের ভীত হওয়ার মতো কোনো হুমকি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X