কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

নিজেদের অজান্তেই গাজায় বড় সফলতা পেল ইসরায়েল

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েল। সেসব হামলার লক্ষ্যবস্তু সাধারণ মানুষ। শনিবারও এমন এক হামলা করে দখলদার বাহিনী। কিন্তু সেই হামলায় নিজেদের অজান্তেই বড় সফলতা পেল তারা।

রোববার (৩১ আগস্ট) ইসরায়েল ঘোষণা করেছে, একদিন আগে উত্তর গাজা উপত্যকার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হামাস মুখপাত্র হুদাইফা সামির আবদুল্লাহ আল-কাহলৌত ওরফে আবু ওবাইদা নিহত হয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এবং শিন বেট প্রথমে কেবল বলেছিল, শনিবারের হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ কর্মী নিহত হয়েছেন। তবুও যত রিপোর্ট আসতে থাকে ততই আনন্দে মাতে ইসরায়েলিরা। কারণ, তত্ত্ব-উপাত্ত্ব বলছে, নিহত ব্যক্তি গোষ্ঠীর মুখপাত্র ছিলেন। রোববার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওবাইদাকে শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।

প্রথমে হামলার ফলাফল স্পষ্ট ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি নিরাপত্তা সূত্র আবু ওবাইদার মৃত্যু সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন। পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রোববার নিশ্চিত করেন, হামলাটি সফল হয়েছে।

এক্স-তে একটি পোস্টে কাটজ লিখেছেন, দীর্ঘদিনের মুখপাত্রকে ইরান, গাজা, লেবানন ও ইয়েমেন থেকে নির্মূল হওয়া সমস্ত অশুভ অক্ষের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য নরকের তলদেশে পাঠানো হয়েছে। শিগগির গাজায় অভিযান তীব্রতর হবে। হামাসের খুনি এবং ধর্ষকদেরও একই পরিণতি হবে।

কাটজের মন্তব্যের কিছুক্ষণ পরেই আইডিএফ একটি বিবৃতি জারি করে নিশ্চিত করে, আবু ওবাইদা নিহত হয়েছেন। সাউদার্ন কমান্ডের সহযোগিতায় শিন বেটের অপারেশন ওয়ার রুম থেকে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়েছিল। শিন বেট এবং মিলিটারি ইন্টেলিজেন্সের সংগৃহীত পূর্বের গোয়েন্দা তথ্যের কারণে এটি সম্ভব হয়েছিল।

সামরিক বাহিনী জানিয়েছে, গত দশক ধরে আবু ওবাইদা হামাসের সামরিক শাখার প্রচারণা যন্ত্রের জন্য দায়ী ছিলেন। এই ভূমিকায় তিনি ব্রিগেড এবং ব্যাটালিয়নজুড়ে মুখপাত্র অভিযান তদারকি করেছিলেন। রাজনৈতিক মিডিয়া উপাদান এবং সামরিক শাখার মধ্যে সমন্বয় করতেন তিনি। এ ছাড়া হামাসের প্রচারণা নীতি নির্ধারণকারী জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন ওবাইদা।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X