কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই সুশীলা কার্কি

সুশীলা কার্কি। ছবি: সংগৃহীত
সুশীলা কার্কি। ছবি: সংগৃহীত

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। জেন-জির বিক্ষোভকারীদের সমর্থন পেয়ে অস্থিরতা ও অচলাবস্থার মধ্যে নেপালের দায়িত্ব হাতে নিয়েছেন।

৭৩ বছর বয়সী কার্কি ১৯৫২ সালের ৭ জুন নেপালের বিরাটনগরে জন্ম নেন। কার্কি তার মা-বাবার সাত সন্তানের মধ্যে সবচেয়ে বড় সন্তান। তার পূর্বসূরিরা কৃষক পরিবারের।

সুশীলা কার্কি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন তিনি। আইন পেশায় আসার আগে তিনি শিক্ষকতাও করেছেন। ওই সময়ও তার বহু শুভাকাঙ্ক্ষী তৈরি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কার্কি ভারতের বারাণসীহই বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়েও লেখাপড়া করেন। ভারতে পড়াশোনার সময়ই তার পরিচয় হয় স্বামী দুর্গা প্রসাদ সুবেদির সঙ্গে। পরে তারা সংসারী হন।

সুবেদি ১৯৭৩ সালের ১০ জুন নেপালের ইতিহাসে প্রথম উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। বিরাটনগর থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করা রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিমানটি ছিনতাইয়ের সঙ্গে তিনি জড়িত। সুবেদি রাজা মহেন্দ্রের নেতৃত্বাধীন রাজতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X