কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে জেন-জি স্টাইলে অভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

অর্জুন সিং। ছবি :  সংগৃহীত
অর্জুন সিং। ছবি : সংগৃহীত

বাংলাদেশ স্টাইলে জেন-জি অভ্যুত্থানে পতন ঘটেছে নেপালের সরকারের। দেশটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মন্ত্রী-এমপিরা এখন জীবন-সংশয়ে। কাঠমান্ডুতে নজিরবিহীন সেসব ঘটনার ছবি-ভিডিও এশিয়ায় ব্যাপক হারে ভাইরালের পর এ নিয়ে কথা বলছেন ভারতের বিরোধী দলের নেতাকর্মীরা। সে তালিকায় যোগ হলেন বিজেপি নেতা অর্জুন সিং।

তিনি উত্তর ২৪ পরগনার বারাকপুরের সাবেক বিজেপি সংসদ সদস্য। বৃহস্পতিবার এ নেতা বলেন, রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। পশ্চিমবঙ্গের যুবসমাজকে ‘নেপাল থেকে শিক্ষা নেওয়ার’ আহ্বান জানান তিনি।

অর্জুন সিং বলেন, ‘পশ্চিমবঙ্গের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করার জন্য বাংলার যুবসমাজ কখন জাগবে? আমরা অপেক্ষা করছি। রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। অনেকেই বলেছেন যে, (মহাত্মা) গান্ধীজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে এতে বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গে যে দুর্নীতি তার তুলনায় নেপালের ১০ শতাংশ দুর্নীতিতে যুবসমাজ সরকারের পতন ঘটিয়েছে।

বাংলাদেশের শীর্ষ একটি সংবাদমাধ্যমের কলকাতা প্রতিনিধি জানান, অর্জুনের ওই বক্তব্যের পর পশ্চিমবঙ্গে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু তিনি তার বক্তব্যে অটল থাকেন। পরে আরেক বক্তব্যে তিনি বলেন, ‘আমি আবারও বলছি, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করার জন্য বাংলায় গণঅভ্যুত্থান প্রয়োজন। আমার বিরুদ্ধে ১৮৪টি এফআইআর আছে, ৪০০টি হোক। আমি এটিকে স্বাগত জানাই।’

এদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা অর্জুন সিংয়ের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। তারা বলেছেন, প্রতিবেশী দেশের ঘটনা নিয়ে মন্তব্য করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১০

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১১

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১২

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৩

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৪

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৫

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৬

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৭

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৯

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০
X