কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

এবার পুতিনকে কোরিয়া সফরের আমন্ত্রণ জানালেন কিম

বৈঠকে দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : রয়টার্স
বৈঠকে দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : রয়টার্স

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। গত চার বছর পর রাশিয়ায় দুই নেতা মুখোমুখি হলে কিম পুতিনকে এ আমন্ত্রণ জানান। আর তা গ্রহণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের রাশিয়া সফরের পর এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। সফরে ইউক্রেন যুদ্ধে পুতিন নিজের জোটকে শক্তিশালী এবং কোরিয়া নিজে দেশের সামরিক বাহনীর আধুনিকীকরণ নিয়ে আলোচনা করেছেন।

এর আগে দুই নেতা কসমোড্রোম মহাকাশ কেন্দ্রে দুই নেতা বৈঠক করেন। এ সময় তাদের বৈঠক চার ঘণ্টার বেশি স্থায়ী হয়। বৈঠকশেষে পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান।

এদিকে বৈঠকের রাশিয়ার প্রতি তীব্র সমর্থন জানিয়েছেন কিম। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসনে শত্রুদের মোকাবিলা করে রাশিয়া জয়ী হবে। এ বিষয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন।

কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাশিয়ার সেনারা অবশ্যই বিশাল জয় অর্জন করবে। তারা এ যুদ্ধের মাধ্যমে শয়তানদের শাস্তি দেবে।

ইউক্রেন যুদ্ধের বিষয়ে কিম বলেন, আমার গভীরভাবে আশাবাদী যে, রাশিয়ার সেনা এবং রুশ জাতি এ যুদ্ধে ঐতিহাসিকভাবে জয় পাবে। এর ফলে তারা বিশ্বব্যাপী অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং রাশিয়ার জন্য নতুন করে সম্মান এনে দেবে।

এর আগে উত্তর কোরিরার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত রোববার নিজের ব্যক্তিগত ট্রেনে চেপে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

কিমের এই সফর সংশ্লিষ্ট একটি রাশিয়ান সূত্র রয়টার্সকে জানায়, মঙ্গলবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম। এরপর ট্রেন থেকে নেমে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যের প্রধান রেলস্টেশন খাসানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। রাশিয়ায় কিমের আগমনের বিষয়টি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে।

কিমের এই সফর নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হবে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হবে। এরপর প্রয়োজন হলে দুই দেশের নেতা একান্ত বৈঠক করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X