কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন ইন্দোনেশিয়ার নাহদাতুল উলামা (এনইউ)। সংগঠনটির চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফের পদত্যাগের দাবি উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাজা যুদ্ধের সময় ইসরায়েল সমর্থনকারী এক মার্কিন গবেষককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।

শনিবার (২২ নভেম্বর) রয়টার্স পর্যালোচিত নথিতে বলা হয়েছে, স্টাকুফকে তিন দিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে। না হলে তাকে পদচ্যুত করা হবে। গবেষক ডেভিড বারকোভিটজকে ‘জিওনিস্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত’ বলা হয়েছে। তিনি ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে বিভিন্ন লেখা প্রকাশ করেছেন। এছাড়া আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।

ডেভিড বারকোভিটজ নামের ওই আমন্ত্রিত গবেষক বিভিন্ন লেখায় ইসরায়েলের গাজা অভিযানকে সমর্থন করেছেন এবং এনইউর সেমিনারেও বক্তব্য দিয়েছেন।

স্টাকুফ জানিয়েছেন, আমন্ত্রণটি ভুলবশত হয়েছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বর্বর গণহত্যার নিন্দা করেন।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত এনইউ’র সদস্য সংখ্যা প্রায় ১০ কোটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে সরব রয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৯ হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৮৩৩ জন আহত হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X