স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

আইএল টি-টোয়েন্টি খেলার অনুমতি পেলেন তাসকিন-মুস্তাফিজ। ছবি : সংগৃহীত
আইএল টি-টোয়েন্টি খেলার অনুমতি পেলেন তাসকিন-মুস্তাফিজ। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (NOC) পেয়েছেন দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে।

আইএল টি-টোয়েন্টি খেলার জন্য বিসিবি আগামী ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তাসকিন-মুস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে।

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের দল পাওয়াটা ছিল নাটকীয়তায় ভরপুর। টুর্নামেন্টের নিলামের আগেই লুক উডের বিকল্প হিসেবে ফিজকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। পরবর্তী সময়ে আবার টাইগার পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

প্রায় এক মাস পর আবার মুস্তাফিজকে দলে ভেড়ানোর তথ্য দেয় দুবাই ক্যাপিটালস। ফলে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দুবাইয়ের জার্সিতেই দেখা যাবে তাকে।

এর আগে, আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে ৪০ হাজার মার্কিন ডলারে সাকিবকে দলে নেয় এমআই এমিরেটস। এ ছাড়া ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। আইএল টি-টোয়েন্টির আগামী আসরে খেলতে দেখা যাবে বাংলাদেশের তিন ক্রিকেটারকে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X