চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

এসআই মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
এসআই মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।

মারা যাওয়া পুলিশ সদস্যের (এসআই) নাম মো. আসাদুজ্জামান। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মো. হামিদুল হকের ছেলে।

জানা গেছে, শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আসাদুজ্জামান হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় আশপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আশরাফুল ইসলাম জানান, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আমরা সবাই তার রুহের মাগফেরাত কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X