স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিনে টেস্ট জিতে বড় ‘বিপদে’ অস্ট্রেলিয়া

দুই দিনেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
দুই দিনেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট দুই দিনেই জিতে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ের আনন্দে সাগরে ভাসার কথা অজিদের। কিন্তু জয়ের পর বরং বড় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)।

মাত্র দুই দিনে প্রথম টেস্ট শেষ হওয়ার বড় অঙ্কের ক্ষতির মুখে সিএ। অর্থের অঙ্কটা ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকার ওপরে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি থেকেই ৩০ লাখ ডলারের বেশি আয় হওয়ার কথা, যা এখন লোকসানের খাতায় যোগ হতে চলেছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জন্য অ্যাশেজ সব সময়ই মর্যাদার লড়াই। দুই দেশের সমর্থকরাই এই সিরিজ মাঠে বসে উপভোগ করার সর্বোচ্চ চেষ্টা করেন। রোববার সাপ্তাহিক ছুটির দিনে দর্শকও উপস্থিত থাকে অনেক। পার্থ টেস্টে রোববার ছিল ম্যাচের তৃতীয় দিন। ওই দিন নিশ্চিতভাবেই বড় অঙ্কের আয় হতো সিএ’র। তবে দুই দিনে খেলা শেষ হয়ে যাওয়ার সেই সুযোগ আর থাকল না।

আগেভাগে খেলা শেষ হলে গেলে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে যে বড় ক্ষতির মুখে পড়তে হবে সেটি আগেই বলেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। খেলা তৃতীয় দিনে না গড়ালে কী ক্ষতি হবে সেই ধারণা দিতে গিয়ে তিনি বলেন, ‘অনেক অংশীদারেরই ক্ষতি হবে। প্রথমত সম্প্রচার সংস্থার। আমাদের ক্রিকেট বোর্ডেরও হবে। বিশেষ করে টিকিট বিক্রি না হওয়ায়। আমাদের স্পন্সর ও অন্যান্য অংশীদারদেরও ক্ষতি। এই সিরিজের আর্থিক প্রভাব অনেক বড়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X