মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মদন থানা। ছবি : কালবেলা
মদন থানা। ছবি : কালবেলা

নেত্রকোনার মদনে হাওর থেকে দিদারুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ফেকনি গ্রামের সামনের হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দিদারুল ইসলাম (২৫) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দিদারুল ইসলামের ৫ বোন ও ২ ভাই রয়েছে। ভাইদের মধ্যে দিদারুল বড়। বছর চারেক আগে পারিবারিকভাবে বিয়ে করে সংসার করছিলেন। হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গত ৫ মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়িতেই বসাবাস করছিল। শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি। সকালে ফেকনি গ্রামের হাওরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের চাচাতো ভাই মোবারক হোসেন জানান, দিদারুল দীর্ঘদিন আগে মানসিক ভারসাম্য হারিয়েছে। গত ৫ মাস ধরে উল্টাপাল্টা আচরণ বেশি করছিল। বেশিরভাগ সময় বাড়িতেই থাকত। কিন্তু শনিবার বিকেলে কোথায় চলে যায় কেউ বলতে পারেনি। সকালে খবর পেয়ে থানায় এসে তার মরদেহ পেয়েছি। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, খবর পেয়ে হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের লোকজন জানিয়েছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তাদের মতামত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X