মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

নাসিম রানা মাসুদের হাতে তুলে দেওয়া হয় ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। ছবি : কালবেলা
নাসিম রানা মাসুদের হাতে তুলে দেওয়া হয় ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। ছবি : কালবেলা

দেশের আইটি সেক্টরে অসাধারণ অবদান রাখায় ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং রাজশাহীর স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘টেকফ্লিক্স’ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিম রানা মাসুদ।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

‘এশিয়ার বাণিজ্য ও পর্যটন শিল্প উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সমাজ-অর্থনৈতিক উন্নয়ন ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা— এসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এতে নেপাল ও বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী, সংস্কৃতি ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা অংশ নেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে নাসিম রানা বলেন, এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আন্তর্জাতিক অঙ্গনে এমন স্বীকৃতি নিঃসন্দেহে বড় অর্জন। তবে এটি আমার কাছে শুধু একটি সম্মাননা নয়; বরং দেশের প্রতি দায়িত্ববোধ আরও বাড়ানোর প্রতীক। ভবিষ্যতে কাজের মাধ্যমে দেশের জন্য আরও অবদান রাখতে চাই।

তিনি আরও বলেন, এ অর্জন একার নয়। আমার পরিবার, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান ছাড়া এটি সম্ভব হতো না। তাই তাদের সবার প্রতি এই সম্মাননা উৎসর্গ করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালি কংগ্রেসের শিক্ষা বিভাগের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাইন সিং মাহার। প্রধান বক্তা ছিলেন কাঠমান্ডু ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাগর পান্ডে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তীর্থ রাজ খানিয়া, নেপাল ট্যুরিজম বোর্ডের ভাইস প্রেসিডেন্ট চন্দ্র রিজাল, কাঠমান্ডু ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বোধ রাজ অধিকারী এবং হোটেল থামেল পার্ক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণা ঢাকাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের নির্বাহী পরিচালক এমএইচ আরমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের পরিচালক ড. কিরণ ভট্ট এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিলের পরিচালক ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আরকে রিপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X