উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

নদীগর্ভে চলে গেছে সড়কের একটা অংশ। ছবি : কালবেলা
নদীগর্ভে চলে গেছে সড়কের একটা অংশ। ছবি : কালবেলা

বরিশালের উজিরপুরে কচা নদীর ভাঙনে হারতা–সাতলা প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে বরিশাল, গোপালগঞ্জ ও খুলনা—তিন জেলার লক্ষাধিক মানুষের যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ সড়কবিলীন হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষক, মৎস্যচাষি ও সাধারণ পথচারীরা।

সরেজমিনে দেখা যায়— দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে থাকা সড়কটি হঠাৎ করেই নদীতে তলিয়ে গেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন উজিরপুর, কোটালিপাড়া ও খুলনার বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন।

স্থানীয় কৃষক ও মৎস্যচাষিরা জানান, সড়কটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে শতকোটি টাকার মাছ ও ধানের ক্ষতি হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও স্রোতের তীব্রতার কারণেই সড়কটি দ্রুত ভাঙনের মুখে পড়ে। সড়কের আওতায় রয়েছে একাধিক স্কুল–মাদ্রাসা, বাজার, মৎস্য ঘের ও ধান চাষের বিস্তীর্ণ জমি।

সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে তিন জেলার মানুষ যাতায়াত করে। ব্যবসায়ী ও কৃষকের কোটি টাকার বিনিয়োগ রয়েছে। সড়কটি সম্পূর্ণ ভেঙে গেলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে সবাই।

উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X