রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।   ছবি : সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি : সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগাম নির্বাচনের পথ সুগম করতে সংসদ ভেঙে দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে এই আকস্মিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার জাপানের সংসদের স্পিকার একটি আনুষ্ঠানিক চিঠি পড়ে শোনান, যার মাধ্যমে ৪৬৫ সদস্যের নিম্নকক্ষ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়। এ সময় সংসদ সদস্যরা ঐতিহ্যবাহী স্লোগান ‘বানজাই’ ধ্বনি তোলেন। সংসদ ভাঙার মধ্য দিয়ে ১২ দিনের নির্বাচনী প্রচারণার সূচনা হলো, যা আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এর আগে সোমবারই প্রধানমন্ত্রী তাকাইচি আগাম নির্বাচন ডাকার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসের মাথায় তিনি এই পদক্ষেপ নিলেন।

সাম্প্রতিক জরিপে তাকাইচির জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে বলে জানানো হয়েছে। এই ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থন হারানো শাসক দলের অবস্থান শক্ত করতে চান তিনি।

বর্তমানে তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এবং জাপান ইনোভেশন পার্টির জোট সংসদের শক্তিশালী নিম্নকক্ষে খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। আগাম নির্বাচন এই রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X