কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

ইরানে আক্রমণের কারণ জানাল যুক্তরাষ্ট্র

মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। প্রতিক্রিয়ায় মার্কিন-ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট অবকাঠামো ও ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে ক্ষয়ক্ষতি যত বাড়ছে তত যুদ্ধ নিয়ে প্রশ্নের মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের নেতারা।

এম পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিবৃতিতে জানিয়েছেন, মূলত ইসরায়েলের পক্ষ থেকে ইরান আক্রমণের সুনিশ্চিত পরিকল্পনা এবং তার প্রতিক্রিয়ায় মার্কিন সেনাদের ওপর সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ট্রাম্প প্রশাসন ইরানে আগাম বা ‘প্রি-এম্পটিভ’ হামলা চালাতে বাধ্য হয়েছে। ইসরায়েল যখন তাদের আত্মরক্ষায় হামলার বিষয়ে অনড় ছিল, তখন এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে ইরান যে কোনো আক্রমণকারীর পাশাপাশি মার্কিন লক্ষ্যবস্তুতেও আঘাত হানবে। ফলে মার্কিন সেনাদের ক্ষতি কমাতে তেহরান হামলা করার আগেই তাদের সক্ষমতা ধ্বংস করার সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস।

অপরদিকে সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ নিয়ে কথা বলেছেন।

তবে ঠিক কতদিন যুদ্ধ চালিয়ে যাবেন, এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দিতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে আমাদের নেই। আমরা এই যুদ্ধ শুরু করেছি এমন একটি লক্ষ্যকে সামনে রেখে, যাতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। যেটি এতদিন আমরা কল্পনা করতে পারিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ট্রাম্প এক কথার মানুষ। তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টবাদী এবং যেটি পারেন, তেমন সিদ্ধান্তই নিয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১১

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১২

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৩

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৫

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৭

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৮

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৯

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

২০
X