কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্য সফরে চীনের বিশেষ দূত

ইরান, চীন ও সৌদি আরবের পতাকা। ছবি: সংগৃহীত
ইরান, চীন ও সৌদি আরবের পতাকা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত কমানোর আহ্বান জানিয়েছেন চীনের বিশেষ দূত ঝাই জুন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

সোমবার (০৯ মার্চ) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার অনুষ্ঠিত ওই বৈঠকে ঝাই জুন বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান এবং উত্তেজনা আরও বাড়তে না দেওয়ার ওপর জোর দেন।

তিনি বলেন, সব পক্ষকে দ্রুত সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে। উত্তেজনা আর না বাড়াতে এবং আঞ্চলিক দেশগুলোর জনগণের ওপর ক্ষতি রোধে এ ধরনের পদক্ষেপ নিতে হবে।

ঝাই জুন বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা অখণ্ডনীয়। নিরীহ বেসামরিক মানুষ বা সামরিক নয় এমন স্থাপনায় যেকোনো হামলার নিন্দা জানান তিনি।

এদিকে গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউইর সঙ্গেও পৃথক বৈঠক করেন চীনের এই দূত। সেখানে তিনি যত দ্রুত সম্ভব আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার পর শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। এতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং চীনের তেল সরবরাহও ঝুঁকির মুখে পড়েছে।

এর আগে রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। তিনি দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X