রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১০:০৯ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

৩৩০ মিলিয়ন ডলারের ১১ মার্কিন ড্রোন ভূপাতিত

ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তত ১১টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৩০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মার্কিন সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ।

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আরও দুটি ড্রোন ধ্বংস হওয়ার পর যুদ্ধ শুরুর পর থেকে মোট ১১টি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং সীমিত নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়। তুলনামূলকভাবে কম গতির হওয়ায় এটি উচ্চমাত্রার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে ঝুঁকিতে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪৮০ কিলোমিটার গতিসীমার এই ড্রোনগুলো ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এড়িয়ে যেতে পারেনি।

বিশ্লেষকদের মতে, একাধিক ড্রোন ধ্বংস হওয়ার ঘটনা চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের নজরদারি ও হামলা সক্ষমতার জন্য বড় ধরনের সামরিক ও প্রতীকী ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X