রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ এএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়’

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ । ছবি : সংগৃহীত
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ । ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই যুদ্ধবিরতিকে ‘ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়’ আখ্যা দিয়েছেন তিনি।

ইয়ার লাপিদ লিখেছেন, ‘আমাদের সমগ্র ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল সেই আলোচনার টেবিলেই ছিল না।’

এই বিরোধীদলীয় নেতা বলেন, ‘সেনাবাহিনী তাদের ওপর অর্পিত সব দায়িত্ব পালন করেছে। জনগণও অসাধারণ দৃঢ়তা প্রদর্শন করেছে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কূটনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। তিনি নিজে যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার কোনোটিই অর্জন করতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে কূটনৈতিক ও কৌশলগত যে নেতানিয়াহু ক্ষতি করেছেন, তা পুষিয়ে নিতে আমাদের বহু বছর সময় লাগবে।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধে তাদের মূল লক্ষ্য ছিল, ইরানে সরকার পরিবর্তন ও দেশটির কাছে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা। কিন্তু ইরানের প্রতিরোধের মুখে দুই লক্ষ্যের কোনোটিই অর্জিত হয়নি।

এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সে আলোচনায় ইসরায়েলের অংশগ্রহণ ছিল না বললেই চলে। তবে যুদ্ধবিরতির বিষয়টি তাদেরও মেনে নিতে হয়েছে। যদিও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তারা লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X