কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

আটক ব্যক্তিরা । ছবি : কালবেলা
আটক ব্যক্তিরা । ছবি : কালবেলা

মালয়েশিয়ার ৭৯ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে সেদেশের ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে পেরাক অঙ্গরাজ্যের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বলে মালয়েশিয়ার কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, পেরাক অঙ্গরাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় রাত ৭টা থেকে অভিযান শুরু হয়। অভিযানে শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরাও অংশ নেন।

পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। আটকরা সবাই কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় ধরা পড়েন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন।

তিনি আরও জানান, একই মূল কোম্পানির অধীন এই দুটি কারখানার ব্যবস্থাপনা অন্য কোম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের এখানে নিয়োগ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

জেমস লি বলেন, আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা অনুযায়ী (পাস, পারমিট বা সীমান্ত পাসের অপব্যবহার) তদন্ত করা হবে। এছাড়া, শ্রম বিভাগও (জেটিকে) নিজস্ব আইনের আওতায় সংশ্লিষ্ট অপরাধ তদন্ত করবে বলে তিনি জানান।

তিনি উল্লেখ করেন, গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই দুটি কারখানায় অভিযান চালানো হলো। বিদেশি শ্রমিকদের পাশাপাশি কোনো অপরাধে জড়িত নিয়োগকর্তাকেও ছাড় দেওয়া হবে না বলেও যোগ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১০

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১১

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৩

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৪

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৫

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৬

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৭

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৮

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৯

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

২০
X