কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৮:৫৮ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

চলতি সপ্তাহে বৈঠকে বসবেন বাইডেন-জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স

চলতি সপ্তাহে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সান ফ্রান্সিসকোর উপসাগরীয় এলাকায় এ দুই বিশ্বনেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রশাসনের দুজন সিনিয়র কর্মকর্তার বরাতে শনিবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমতাকালে দ্বিতীয়বারের মতো এ দুই বিশ্বনেতা বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বুধবার (১৫ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে ব্যাপকভাবে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ, তাইওয়ান, ইউক্রেন ইস্যু এবং নির্বাচনে হস্তক্ষেপ ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে। এর আগে চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন তাদের আকাশে গোয়েন্দা নজরদারি করছে। এ জন্য তারা একটি বেলুনসদৃশ গোয়েন্দা বস্তু পাঠিয়েছে। এরপর এটি সাউথ ক্যালিফোর্নিয়া উপকূলে মার্কিন যুদ্ধ বিমান সেটিকে গুলি করে ভূপাতিত করে।

এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে তিনি সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের সাইডলাইনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে এ তুই বিশ্ব নেতার মাঝে বৈঠক হয়েছিল। প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমতা গ্রহণের পর এটি তাদের মধ্যকার প্রথম বৈঠক ছিল। এরপর এ দুই নেতা আর কোনো বৈঠক করেননি।

সবশেষ গত বছর মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এতে ক্ষুব্ধ হয়ে চীন দুই দেশের মধ্যকার সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X