কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:১৮ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে সামরিক সম্পর্ক জোড়া লাগাতে চান বাইডেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের সঙ্গে তার দেশের সামরিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। দুই দেশের প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠকের আগে এই তথ্য জানালেন তিনি। রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সান ফ্রান্সিসকোর বে এরেনায় বৈঠকে বসবেন। ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটা তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে সুলিভান বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন দুই দেশের মিলিটারি টু মিলিটারি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কেননা তিনি মনে করেন যে এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন। আমাদের যোগাযোগের পথ খোলা রাখা দরকার যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষিদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের জেরে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বন্ধ করে দেয় চীন। এরপর চলতি বছরের গোয়েন্দা ‍বেলুনকাণ্ডে দুই দেশের সম্পর্কে আরও ফাটল ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১২

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৩

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৬

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৭

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৮

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৯

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

২০
X