কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চীনে অগ্নিকাণ্ডে নিহত ২৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের একটি খনির অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের উত্তরাঞ্চলের সানচি প্রদেশে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ভবনটি ছিল একটি খনির অফিস ভবন। বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে ভবনটিতে আগুন লাগে।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। পরে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

আগুন লাগা ভবনটি চারতলা বিশিষ্ট। যার মালিকানায় রয়েছে ইয়ংজু নামে একটি প্রতিষ্ঠান। তবে এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনার বিষয়ে খনি প্রতিষ্ঠানের কাছে মন্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চীনে অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। এ জন্য দেশটির জনগণের মাঝে কর্মকর্তাদের নিয়ে ক্ষোভ রয়েছে। চলতি বছরের এপ্রিলে বেইজিংয়ে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X